বাগেরহাটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নারী নিহত
বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের দড়াটানা টোল প্লাজায় যাত্রীবাহী বাসের চাপায় মায়া হালদার নামে এক নারী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মায়া হালদার (৪৫) নামের এক নারী প্রাণ হারিয়েছেন। মোটরসাইকেলে ভ্রমণের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনি মারা যান। এ ঘটনায় চালকসহ আরও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের দড়াটানা টোল প্লাজা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত মায়া হালদার বাগেরহাট সদর উপজেলার খাড়াসম্বল গ্রামের বাসিন্দা অসীম হালদারের স্ত্রী।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, খাড়াসম্বল থেকে মোটরসাইকেলে করে তিন আরোহী বাগেরহাট শহরের দিকে আসছিলেন। পথে দড়াটানা টোল প্লাজার সামনে পৌঁছালে মোরেলগঞ্জ থেকে আসা একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে হতাহতের এই ঘটনা ঘটে।
ওসি আরও জানান, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং ঘাতক বাসটিকে শনাক্ত ও আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।