হামের লক্ষণ নিয়ে একদিনে আরও পাঁচ শিশুর প্রাণহানি
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মোট ৮৯০ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ২৫ জনের মধ্যে হামের লক্ষণ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত একদিনে ঢাকা বিভাগে দুজন এবং চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে একজন করে মোট তিন শিশু মারা গেছে। ১৫ মার্চ থেকে ১৩ আগস্ট পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গজনিত কারণে মোট ৮৯০ জনের মৃত্যু হলো। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন এবং হামের উপসর্গ ছিল ৭৯১ জনের।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৯৫১ জনের মধ্যে উপসর্গ দেখা গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৪০ হাজার ৭৬ জনের মধ্যে হামের লক্ষণ পাওয়া গেছে, যার মধ্যে ১৭ হাজার ৫৪৩ জনের শরীরে এই রোগ নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মোট ১ লাখ ২১ হাজার ৯০৮ জন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৭ হাজার ৬৯০ জন রোগী।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।