শনিবার, ১৫ আগস্ট ২০২৬

হামের প্রকোপ অব্যাহত: নতুন করে আরও চার শিশুর প্রাণহানি

22 ঘন্টা আগে | আপডেট: 29 মিনিট আগে | লাইফস্টাইল
হামের প্রকোপ অব্যাহত: নতুন করে আরও চার শিশুর প্রাণহানি

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে ১ হাজার ১৫৯ জন শনাক্ত হয়েছে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৫৯ শিশুর শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

অধিদপ্তরের তথ্যমতে, গত একদিনে হামের উপসর্গে মারা যাওয়া চারজনই সন্দেহজনক আক্রান্ত ছিলেন। নতুন শনাক্ত হওয়া ১ হাজার ১৫৯ জনের মধ্যে ১৮৭ জনের হাম নিশ্চিত করা হয়েছে এবং বাকি ৯৭২ জন সন্দেহজনক রোগী হিসেবে তালিকাভুক্ত হয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৪১ হাজার ৪৮ জন হামের সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৭৩০ জন। এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ২২ হাজার ৭৯৪ জন রোগীর মধ্যে ১ লাখ ১৮ হাজার ৫৪০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৮৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন এবং সন্দেহজনক হামে ৭৯৫ জনের প্রাণহানি ঘটেছে।

সারাদেশে হামের সংক্রমণ ও মৃত্যুর হারে শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এরপর পর্যায়ক্রমে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অবস্থান।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।