রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ইতালিতে নৃশংস হত্যাকাণ্ডে নিহত নোয়াখালীর তিনজনের শেষ বিদায়

2 দিন আগে | আপডেট: 1 দিন আগে | সারাদেশ
ইতালিতে নৃশংস হত্যাকাণ্ডে নিহত নোয়াখালীর তিনজনের শেষ বিদায়

ইতালির রোমে হত্যাকাণ্ডের শিকার নোয়াখালীর কোম্পানীগঞ্জের একই পরিবারের তিনজনকে তাদের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

ইতালির রাজধানী রোমে ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক পরিবারের তিন সদস্যকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) মাগরিবের নামাজের পর চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

নিহতরা হলেন চরকাঁকড়ার বাসিন্দা কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী (৩৮) এবং তাদের শিশু কন্যা আরোয়া ইসলাম আরিশা (৫)। এই ঘটনায় পরিবারের আরেক সদস্য অয়ন গুরুতর আহত হয়েছে।

নিহতদের মরদেহ শুক্রবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এরপর স্বজনরা মরদেহগুলো গ্রামের বাড়িতে নিয়ে আসেন। অয়নও বিকেলে দেশে ফিরে তার বাবা-মা ও বোনের শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেয়।

প্রসঙ্গত, গত ২৬ জুন রাতে রোমের ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ অ্যাপার্টমেন্ট থেকে মরদেহগুলো উদ্ধার করে। সেই সময় আহত অয়নকে জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত ১১ আগস্ট রোমে তাদের প্রথম জানাজা শেষে মরদেহগুলো বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।