রবিবার, ১৬ আগস্ট ২০২৬

জয়পুরহাটে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা: আটক ৪

3 ঘন্টা আগে | আপডেট: 1 ঘন্টা আগে | সারাদেশ
জয়পুরহাটে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা: আটক ৪

জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে আটক দুই যুবকের ওপর রাতভর অমানবিক নির্যাতনের ফলে বাদশা নামে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় ফিলিং স্টেশনের ম্যানেজারসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে বাদশা (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মাজেদুল ইসলাম (১৯) নামে আরও এক তরুণ গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন। নিহত বাদশা ও আহত মাজেদুল উভয়েই উপজেলার আলমপুর ইউনিয়নের নলপুকুর গুচ্ছগ্রামের বাসিন্দা। গ্রেপ্তারকৃতদের মধ্যে জামালগঞ্জ ফিলিং স্টেশনের ম্যানেজার আজিমুল হকসহ চারজন রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে ফিলিং স্টেশনে প্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়। এরপর একটি পোল্ট্রি খামারে নিয়ে রাতভর তাদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। পরে তাদের হাত-পা বাঁধা অবস্থায় ক্ষেতলালের মহব্বতপুর এলাকায় ফেলে রাখা হয়। ভোরে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাদশাকে মৃত ও মাজেদুলকে আহত অবস্থায় উদ্ধার করে। আহত মাজেদুল জানান, চুরির অভিযোগ অস্বীকার করলেও তাদের ওপর দফায় দফায় নির্যাতন চালানো হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।