মুরাদনগরে ৫ দিন নিখোঁজ থাকার পর বৃদ্ধার মরদেহ উদ্ধার
কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের পাঁচ দিন পর বইদ্দার বিল থেকে রেনু বেগম নামের ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কুমিল্লার মুরাদনগরে রেনু বেগম (৭৫) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের উত্তরপাড়ার বইদ্দার বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রেনু বেগম উপজেলার ধামঘর ইউনিয়নের নহল দক্ষিণপাড়া গ্রামের শামসু মিয়ার স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘ সময় ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং অতীতে কয়েকবার হারিয়ে গিয়েও পরে নিজে বাড়িতে ফিরে এসেছিলেন। গত শুক্রবার তিনি উত্তরপাড়ায় তার মেয়ে নাসিমা আক্তারের বাড়িতে বেড়াতে এসেছিলেন, কিন্তু সোমবার থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
শনিবার সন্ধ্যায় স্থানীয়রা বিলে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।