শনিবার, ১৫ আগস্ট ২০২৬

গাইবান্ধায় জমি সংক্রান্ত বিরোধে চাচার কোদালের আঘাতে ভাতিজা নিহত

2 বছর আগে | আপডেট: 1 ঘন্টা আগে | সারাদেশ
গাইবান্ধায় জমি সংক্রান্ত বিরোধে চাচার কোদালের আঘাতে ভাতিজা নিহত

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে এবং প্রধান অভিযুক্তরা পলাতক রয়েছেন।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

গাইবান্ধার সদর উপজেলায় পারিবারিক জমি নিয়ে ঝগড়ার জেরে ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে খোলাহাটী ইউনিয়নের হাসেম বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মাহফুজুর রহমানের সঙ্গে তার চাচা মোকসেদুলের জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ চলছিল। শনিবার বিকেলে মোকসেদুল এবং তার ছেলে মোসাদুর রহমান সিয়াম বিতর্কিত জমির সীমানা নির্ধারণের জন্য আইল বাঁধার কাজ শুরু করলে মাহফুজুর বাধা দেন।

এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে চাচা মোকসেদুল ও চাচাতো ভাই সিয়াম ক্ষিপ্ত হয়ে কোদাল ও ছুরি দিয়ে মাহফুজুরের ওপর আক্রমণ চালায়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসা দুই ভাই মাসুদ ও গামা মিয়াকেও তারা আঘাত করে আহত করে।

আশপাশের লোকজন গুরুতর আহত তিন ভাইকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাহফুজুরকে মৃত ঘোষণা করেন।

নিহত মাহফুজুর রহমান স্থানীয় তাহের মুন্সীর সন্তান এবং দারিয়াপুর বাজারে কাপড়ের ব্যবসা করতেন। এ ঘটনায় পুলিশ মোকসেদুলের স্ত্রী নীলুফা সুলতানা রেনুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত চাচা মোকসেদুল ও তার ছেলে সিয়াম গা ঢাকা দিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।