বাগেরহাটে ১২ কেজি গাঁজাসহ আটক ১
2 বছর আগে
|
আপডেট: 1 ঘন্টা আগে
|
সারাদেশ
বাগেরহাটের মোল্লাহাটে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ মো. আকাশ খান নামের এক মাদক কারবারি আটক হয়েছে।
সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।
বাগেরহাটের মোল্লাহাটে ১২ কেজি গাঁজাসহ মো. আকাশ খান নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে মোল্লাহাটের গারফা এলাকায় মেসার্স মা ফিলিং স্টেশনের উল্টো দিকের শিকদার প্লাজার সামনে থেকে তাকে হাতেনাতে ধরা হয়।
বাগেরহাট জেলা ডিবির পরিদর্শক স্বপন কুমার রায় জানান, গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শিকদার প্লাজার সামনে অভিযান পরিচালনা করে। এ সময় আকাশকে ১২ কেজি গাঁজাসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরে সে জেলার বিভিন্ন বাজার এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। ধৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাগেরহাট
bagerhat
মাদক বিরোধী অভিযান
Madok birodhi obhijan
ডিবি পুলিশ
DB Police
গাঁজা উদ্ধার
Ganja uddhar
মোল্লাহাট
Mollahat
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।