নোয়াখালীতে ১১ কেজি গাঁজাসহ আটক ১
নোয়াখালীর বেগমগঞ্জে ১১ কেজি গাঁজাসহ মো. জাহাঙ্গীর আলম (২৪) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় মাদক পরিবহনের অটোরিকশাটিও জব্দ করা হয়।
নোয়াখালীর বেগমগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ মো. জাহাঙ্গীর আলম (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জব্দ করা হয়েছে মাদক বহনের কাজে ব্যবহৃত অটোরিকশাটি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত নয়টার দিকে চৌমুহনী-ফেনী সড়কের মিয়ার পোল এলাকায় ডিবি পুলিশের একটি দল এই অভিযান চালায়। আটক জাহাঙ্গীর কুমিল্লার চৌদ্দগ্রামের ডিমাতলী গ্রামের আবুল কাশেমের ছেলে।
জেলা পুলিশের এসআই অনুপ চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সিএনজি তল্লাশি করে গাঁজাগুলো উদ্ধার করা হয়। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হবে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।