হামাসের নিরস্ত্রীকরণ ছাড়া গাজা ছাড়বে না ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু
গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট করেছেন, হামাসের নিরস্ত্রীকরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সামরিক অবস্থান বজায় থাকবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন যে, যতক্ষণ না হামাস গোষ্ঠী পুরোপুরি আত্মসমর্পণ করছে এবং তাদের নিরস্ত্রীকরণ নিশ্চিত হচ্ছে, ততক্ষণ গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরে আসবে না।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি গাজায় সামরিক অভিযানের বর্তমান পরিকল্পনা নিয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরেন। নেতানিয়াহুর মতে, গাজাকে সম্পূর্ণ অস্ত্রমুক্ত করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প ও তার দলের যে প্রস্তাব রয়েছে, তা ইসরায়েল বর্তমানে পর্যালোচনা করছে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি খসড়া প্রস্তাব পাঠানো হলেও ইসরায়েল তাতে তাৎক্ষণিক সম্মতি দেয়নি। নেতানিয়াহু জানান, বিষয়টি নিয়ে গণমাধ্যমে কোনো ধরনের আলোচনার আগেই ইসরায়েল তাদের নিজস্ব আনুষ্ঠানিক মতামত ওয়াশিংটনের কাছে পৌঁছে দিয়েছে।
সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।