বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

সরকারি তথ্য বিক্রির অভিযোগ: ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আইনি লড়াই

10 ঘন্টা আগে | আপডেট: 8 মিনিট আগে | বিশ্ব
সরকারি তথ্য বিক্রির অভিযোগ: ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আইনি লড়াই

সরকারি তথ্য অর্থের বিনিময়ে বিক্রির অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে দুটি অধিকার রক্ষা সংস্থা। ট্রুথ সোশ্যালের মাধ্যমে ভিআইপি গ্রাহকদের আগাম তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সরকারি গোপন তথ্য অর্থের বিনিময়ে ফাঁস করার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তার মালিকানাধীন সামাজিক প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এর মাধ্যমে বিশেষ গ্রাহকদের কাছে সরকারের আগাম সিদ্ধান্ত বিক্রি করা হচ্ছে।

‘দ্য ইন্টারসেপ্ট’ ও ‘ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন’ যৌথভাবে ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছে। তাদের দাবি, প্রেসিডেন্ট পদের অপব্যবহার করে ট্রাম্প তার বাণিজ্যিক স্বার্থ হাসিল করছেন, যা দুর্নীতি ও অসাংবিধানিক চর্চার শামিল।

তদন্তে উঠে এসেছে, প্ল্যাটফর্মটির ‘ট্রুথ এপিআই’ নামক একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবার মাধ্যমে এই জালিয়াতি চলছে। মাসিক ১ লাখ ডলার (প্রায় ১ কোটি ২০ লাখ টাকা) ফি প্রদানকারী ধনাঢ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো সরকারি নীতি ঘোষণার কয়েক মুহূর্ত আগেই তা জানার সুযোগ পাচ্ছে। এই সময়ের ব্যবধান কাজে লাগিয়ে বড় বিনিয়োগকারীরা শেয়ার বাজারে কারসাজি করে বিপুল মুনাফা লুটে নিচ্ছেন, যা সাধারণ বিনিয়োগকারীদের জন্য বড় ধরনের প্রতারণা।

যেহেতু ট্রাম্প নিজেই এই প্রতিষ্ঠানের বড় শেয়ারহোল্ডার, তাই সাবস্ক্রিপশনের অর্থ সরাসরি তার পকেটে যাচ্ছে। মামলার বাদীরা আদালতের কাছে এই এপিআই সুবিধা বন্ধের দাবি জানিয়েছেন। এছাড়া, সরকারি তথ্য প্রচারের কাজে ট্রুথ সোশ্যাল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের আবেদনও করা হয়েছে। যদিও এ বিষয়ে ট্রাম্প মিডিয়া বা হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।