বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

তুরস্কে প্রশিক্ষণ উড্ডয়নের সময় এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, প্রাণে বাঁচলেন পাইলট

12 ঘন্টা আগে | আপডেট: 9 মিনিট আগে | বিশ্ব
তুরস্কে প্রশিক্ষণ উড্ডয়নের সময় এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, প্রাণে বাঁচলেন পাইলট

তুরস্কের ইয়ালোভায় প্রশিক্ষণ উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির কারণে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট ইজেক্ট করে নিরাপদে আছেন।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইয়ালোভা প্রদেশে একটি এফ-১৬ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণ উড্ডয়ন চলাকালে বিমানটি চিফলিককয় জেলার তাসকোপ্রু এলাকায় ভূপাতিত হয়। বিধ্বস্ত বিমানটি এসকিসেহিরস্থ ফার্স্ট মেইন জেট ঘাঁটির চেলান স্কোয়াড্রনের অংশ ছিল।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিমানটি দুর্ঘটনায় পড়লেও পাইলট দক্ষতার সাথে ইজেক্ট করে প্যারাসুটের মাধ্যমে নিরাপদে মাটিতে নামতে সক্ষম হন। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে ইয়ালোভা ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বিপদমুক্ত আছেন।

এদিকে, ইয়ালোভা এয়ারফিল্ড কমান্ডে ঘটা এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিমানবাহিনীর পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।