বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

সিলেটকে হারিয়ে জয়ের ধারায় ফিরল বরিশাল

2 বছর আগে | আপডেট: 1 দিন আগে | খেলা
সিলেটকে হারিয়ে জয়ের ধারায় ফিরল বরিশাল

বিপিএলের দশম আসরে টানা পাঁচ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে সিলেট স্ট্রাইকার্স। মাহমুদউল্লাহর দুর্দান্ত ব্যাটিং ও মোহাম্মদ ইমরানের বোলিং তোপে সিলেটকে ৪৯ রানে হারিয়েছে ফরচুন বরিশাল।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান দশম আসরে টানা পাঁচ ম্যাচ হেরে বিপর্যস্ত সিলেট স্ট্রাইকার্স। মঙ্গলবার ৩০ জানুয়ারি রাতের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ৪৯ রানের বড় ব্যবধানে হেরেছে মাশরাফি বিন মর্তুজার দল। এই জয়ের মাধ্যমে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশাল।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৮৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বরিশাল। দলের হয়ে বিধ্বংসী ব্যাটিংয়ে ২৪ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন মাহমুদউল্লাহ রিয়াদ, যেখানে ছিল ৭টি চার ও ২টি ছক্কার মার। এছাড়া ওপেনার আহমেদ শেহজাদ ৬৬ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন। মুশফিকুর রহিম ২২ ও সৌম্য সরকার ২০ রান করে দলের সংগ্রহ বাড়াতে সাহায্য করেন।

১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ দশমিক ৩ ওভারে মাত্র ১৩৭ রানেই অলআউট হয়ে যায় সিলেট। জাকির হাসান ৪৬ ও বেনি হাওয়েল ২৪ রান করে কিছুটা লড়াইয়ের আভাস দিলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। বরিশালের বোলার মোহাম্মদ ইমরান ২৯ রান খরচ করে ৪টি উইকেট শিকার করে সিলেটের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।