সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দর থেকে আটক অভিনেতা ডন
3 দিন আগে
|
আপডেট: 9 ঘন্টা আগে
|
লাইফস্টাইল
সালমান শাহের মৃত্যু রহস্য উদ্ঘাটনে চলমান মামলার তদন্তের অংশ হিসেবে অভিনেতা ডনকে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আটক করেছে সিআইডি।
সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।
ঢালিউডের অমর নায়ক সালমান শাহের মৃত্যু রহস্য নিয়ে দায়ের করা মামলায় খল-অভিনেতা ডন হককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার। তিনি জানান, আটকের পর ডনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়েছে।
সিআইডির একটি বিশেষ দল তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। ওসি আরও জানান, সালমান শাহ হত্যা সংক্রান্ত একটি মামলায় সিআইডি বর্তমানে তদন্ত চালাচ্ছে এবং সেই সূত্র ধরেই ডনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।