রবিবার, ১৬ আগস্ট ২০২৬

সাতক্ষীরায় ইছামতি নদী থেকে বিএসএফ সদস্যের মরদেহ উদ্ধার

2 বছর আগে | আপডেট: 1 দিন আগে | সারাদেশ
সাতক্ষীরায় ইছামতি নদী থেকে বিএসএফ সদস্যের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার ইছামতি নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বিএসএফ সদস্য মোহাম্মাদ রিয়াজ উদ্দীনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর এক সদস্যের মরদেহ সাতক্ষীরার দক্ষিণ হাড়দ্দহ সীমান্তের ইছামতি নদীর চর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে স্থানীয়রা বাংলাদেশ ভূখণ্ডে মরদেহটি দেখতে পেয়ে বিজিবিকে অবহিত করেন।

নিহত ওই বিএসএফ সদস্যের নাম মোহাম্মাদ রিয়াজ উদ্দীন (৩০)। তিনি ভারতের বশিরহাট মহকুমার সোবাহাম বিএসএফ ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

ঘটনার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ইছামতি নদীতে নিয়মিত টহল দেওয়ার সময় ঝড়ের কবলে পড়ে বিএসএফের একটি নৌকা ডুবে যায়। ওই ঘটনায় মাঝিসহ অপর এক বিএসএফ সদস্যকে উদ্ধার করা সম্ভব হলেও রিয়াজ উদ্দীন নিখোঁজ ছিলেন।

সাতক্ষীরা ১৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সানবির হাসান মজুমদার জানান, ঝড়ের তীব্রতায় নৌকাটি ডুবে যাওয়ার পর রাতে বিএসএফ কর্তৃপক্ষ মাঝিসহ দুজনকে উদ্ধার করেছিল। কিন্তু রিয়াজ উদ্দীনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে শুক্রবার তার মরদেহ উদ্ধার করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।