রবিবার, ১৬ আগস্ট ২০২৬

সাইবার নিরাপত্তা আইনে পিনাকী ভট্টাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

2 বছর আগে | আপডেট: 1 দিন আগে | সারাদেশ
সাইবার নিরাপত্তা আইনে পিনাকী ভট্টাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও প্রচারের অভিযোগে সিলেটে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ কামালকে নিয়ে অবমাননাকর কন্টেন্ট প্রচারের অভিযোগে ইউটিউবার পিনাকী ভট্টাচার্যসহ সাতজনের বিরুদ্ধে সিলেটে মামলা হয়েছে। রবিবার ১৮ ফেব্রুয়ারি সিলেট সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামালের আদালতে মামলাটি দায়ের করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখার সহসভাপতি আবদুর রহমান।

অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরিকল্পিতভাবে মিথ্যা ও কুরুচিপূর্ণ ভিডিও তৈরি করে রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। মামলায় পিনাকী ছাড়াও অভিযুক্ত অন্য ছয়জন হলেন—নাজমুল ইসলাম, শাহরিয়ার হোসেন সাকিব (এসএইচ), শাকিল আহমেদ (ফাইট ফর ডেমোক্রেসি ফেসবুক পেইজের অ্যাডমিন), মো. হাসান মিয়া, মো. আব্দুল হাদী এবং মো. রেজউল করিম।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।