সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সামরিক প্রদর্শনীতে অংশ নিয়ে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তার সংযুক্ত আরব আমিরাত সফর সম্পন্ন করে দেশে ফিরে এসেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) তিনি দেশে পৌঁছান।
আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান আবুধাবিতে আয়োজিত ‘ইউমেক্স ২০২৪’ (আনম্যান্ড সিস্টেমস) এবং ‘সিমটেক্স ২০২৪’ (সিমুলেশন অ্যান্ড ট্রেনিং সিস্টেমস) প্রদর্শনীতে অংশ নেন। ২৩ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত এই প্রদর্শনীতে অংশগ্রহণের পাশাপাশি তিনি বিভিন্ন দেশের সামরিক প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এসব আলোচনায় পারস্পরিক সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোকপাত করা হয়।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি তিনি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।