শনিবার, ১৫ আগস্ট ২০২৬

এই বছরেই ৫ স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

1 দিন আগে | আপডেট: 1 ঘন্টা আগে | জাতীয়
এই বছরেই ৫ স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

চলতি অর্থবছরেই সিটি কর্পোরেশনসহ ৫টি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, চলতি অর্থবছরের মধ্যেই সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদসহ মোট পাঁচটি নির্বাচন সম্পন্ন করা হবে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, মৌলভীবাজারকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিল্পায়ন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, পরিবেশ রক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, পর্যটন এলাকা হিসেবে মৌলভীবাজারের উন্নয়নে সরকার ১ হাজার কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে। জাতীয় উন্নয়নের ধারায় জেলাটিকে সম্পৃক্ত করতে সরকার দীর্ঘমেয়াদী সমন্বিত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন প্রকল্প, শহরের বর্জ্য ব্যবস্থাপনা স্থানান্তরের কাজ এবং রাধানগর-মহাজিরাবাদ সড়ক উন্নয়নের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।