বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি জাহিদ হাসান

2 বছর আগে | আপডেট: 2 দিন আগে | জাতীয়
শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি জাহিদ হাসান

শ্বাসকষ্ট ও শারীরিক জটিলতার কারণে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান বর্তমানে শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চলতি সপ্তাহেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

সূত্র মারফত জানা যায়, গত ১০ জানুয়ারি একটি নাটকের চিত্রগ্রহণের কাজে তিনি নেপালে গিয়েছিলেন। সেখানে টানা সাত দিন অবস্থানের সময় প্রচণ্ড ঠান্ডার কবলে পড়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

চিকিৎসকদের ভাষ্যমতে, শীতকালীন ঠান্ডা লাগার পাশাপাশি রক্তচাপ ও ডায়াবেটিসের জটিলতার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে।

নব্বইয়ের দশকের এই নন্দিত অভিনেতা এখনো নিয়মিত অভিনয় ও প্রযোজনার কাজ চালিয়ে যাচ্ছেন।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।