বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

লজ্জা থাকলে শেখ হাসিনা আত্মহত্যা করতেন: সারজিস

1 মাস আগে | আপডেট: 1 সপ্তাহ আগে | রাজনীতি

Administrator

লজ্জা থাকলে শেখ হাসিনা আত্মহত্যা করতেন: সারজিস

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে তীব্র কটাক্ষ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, শেখ হাসিনার…

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে তীব্র কটাক্ষ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, শেখ হাসিনার যদি ন্যূনতম লজ্জা বা ব্যক্তিত্ব থাকত, তবে তিনি ভারতে গিয়ে আত্মহত্যা করতেন।

শনিবার (১১ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’র এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ঐতিহাসিক উদাহরণের কথা টেনে সারজিস আলম বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের পতনের পর তারা আর ফিরে আসে না। এই বাংলার ইতিহাস থেকে সর্বশেষ লক্ষণ সেন পালিয়ে গিয়েছিলেন, তিনি আর ফেরেননি। বিগত ৮০০ বছরের ইতিহাসে শেখ হাসিনার মতো এভাবে আর কেউ কখনো পালিয়ে যায়নি। পাকিস্তানি বা ব্রিটিশরাও এত লজ্জাজনকভাবে দেশ ছেড়ে পালায়নি।

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলতে গিয়ে সারজিস আলম বিগত আওয়ামী লীগ সরকারের সমলোচনা করেন। তিনি অভিযোগ করে বলেন, ২৪-এর গণ-অভ্যুত্থানের আগে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে শেখ হাসিনা ও তার পেটোয়া বাহিনী স্ক্রিপ্ট লিখে দিত। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মূল গদিতে বসে ক্ষমতাসীন দলের কিছু নেতা আবারও সত্য সংবাদ প্রচারে বাধা হয়ে দাঁড়াচ্ছেন, যা স্বাধীন গণমাধ্যমের বিকাশে অন্তরায়।

বক্তব্যের শেষ অংশে বর্তমান নির্বাচিত বিএনপি সরকারের মাঠপর্যায়ের নানা কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন এই এনসিপি নেতা। তিনি বলেন, "বিগত সাড়ে চার মাসে সরকারি যত ধরনের সুযোগ-সুবিধা বা কার্ড এসেছে, তার সবকিছুই বিএনপির নেতা-কর্মীদের মাধ্যমে তাদের ভোটারদের দেওয়া হচ্ছে।"

এলাকায় এলাকায় রাস্তাঘাটের টেন্ডার ও উন্নয়নকাজে চাঁদাবাজি, লুটপাট এবং জমি দখলের অভিযোগ তুলে তিনি বিএনপির নেতা-কর্মীদের সতর্ক করেন। ক্ষমতার দাপট দেখিয়ে যারা মাদক কারবারি ও দখলবাজদের আশ্রয় দিচ্ছে, দলমত নির্বিশেষে তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার জন্য তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।