রশিদপুর গ্যাস ক্ষেত্রের ২ নম্বর কূপে নতুন গ্যাসের আধার
সিলেট গ্যাস ফিল্ডসের রশিদপুর ২ নম্বর কূপে গ্যাসের নতুন স্তরের সন্ধান পাওয়া গেছে। ওয়ার্কওভারের মাধ্যমে পাওয়া এই কূপ থেকে দৈনিক ৮০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের আওতাধীন রশিদপুর গ্যাস ক্ষেত্রের ২ নম্বর কূপটিতে নতুন করে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। এই কূপ থেকে প্রতিদিন ৮০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে রোববার (২৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ দিনের মধ্যেই এই কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু করা সম্ভব হবে।
মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, কূপটিতে ওয়ার্কওভার কার্যক্রম পরিচালনার সময় আপার স্যান্ড টপ জোনে পরীক্ষা চালিয়ে গ্যাসের এই স্তরটি শনাক্ত করা হয়। এখান থেকে উত্তোলনের অপেক্ষায় থাকা প্রায় ১৫৭ বিলিয়ন ঘনফুট গ্যাসের বর্তমান বাজারমূল্য ১০ হাজার ৬৭০ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ হরিপুর ১০ নম্বর কূপ থেকে তেল ও গ্যাসের চারটি স্তরের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।