শনিবার, ১৫ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের সাথে নতুন সম্পর্কের পথে বাংলাদেশ

2 বছর আগে | আপডেট: 55 মিনিট আগে | জাতীয়
যুক্তরাষ্ট্রের সাথে নতুন সম্পর্কের পথে বাংলাদেশ

বাংলাদেশের সাথে নতুন করে সম্পর্ক উন্নয়নের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। রোববার মার্কিন প্রতিনিধিদলের সাথে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ তথ্য জানান।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির যাত্রায় ওয়াশিংটন এখন দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন দিগন্ত উন্মোচন করতে আগ্রহী।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকায় সফররত মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী এবং রপ্তানি পণ্যের একটি বড় বাজার। দুই দেশের মধ্যে নতুন সম্পর্ক গড়ার আগ্রহের পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা ও অস্ত্র সংক্রান্ত চুক্তি নিয়েও মার্কিন পক্ষ ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। তবে জিসোমিয়া (GSOMIA) চুক্তির বিষয়টি নিয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি বলে তিনি জানান।

এছাড়া, র‍্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঁচটি নির্দিষ্ট পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে বলেও পররাষ্ট্রমন্ত্রী জানান।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।