সোমবার, ১৭ আগস্ট ২০২৬

মেটা প্ল্যাটফর্মে বিভ্রাট: মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ব্যবহারে ভোগান্তি

3 সপ্তাহ আগে | আপডেট: 4 ঘন্টা আগে | লাইফস্টাইল
মেটা প্ল্যাটফর্মে বিভ্রাট: মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ব্যবহারে ভোগান্তি

মেটার মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে হঠাৎ কারিগরি ত্রুটির কারণে বিশ্বজুড়ে ব্যবহারকারীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম মেটার মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম হঠাৎ কারিগরি জটিলতায় পড়েছে। এতে প্ল্যাটফর্ম দুটির নিয়মিত ব্যবহারকারীরা মেসেজ পাঠানোসহ বিভিন্ন কার্যক্রমে বড় ধরনের সমস্যায় পড়েছেন।

প্ল্যাটফর্ম নজরদারি সংস্থা ‘ডাউন ডিটেক্টর’-এর দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার রাত সোয়া ৯টার দিকে প্রায় দেড় হাজার মেসেঞ্জার ব্যবহারকারী তাদের সেবা পেতে বাধার অভিযোগ করেছেন। একই সময়ে ইনস্টাগ্রামেও বড় ধরনের বিভ্রাট দেখা দেয়, যেখানে প্রায় ছয় হাজার ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে প্রবেশ বা ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন।

মেটা কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই বিভ্রাটের কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানায়নি। তবে প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, ডোমেইন নেম সিস্টেম বা ডিএনএস (DNS) সংক্রান্ত কোনো ত্রুটির কারণে এই সাময়িক স্থবিরতা তৈরি হতে পারে। ডিএনএস সঠিকভাবে ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করতে ব্যর্থ হলে ব্যবহারকারীরা সাধারণত সার্ভারের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন।

এর আগে ২০২১ সালে মেটার সকল সেবা টানা ছয় ঘণ্টা বন্ধ ছিল। সেই সময় বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার পাশাপাশি কোম্পানিটির প্রায় ১০০ মিলিয়ন ডলার আর্থিক ক্ষতি হয়েছিল।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।