শনিবার, ১৫ আগস্ট ২০২৬

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৯৪ বাংলাদেশিসহ ৫৩০ অভিবাসী আটক

2 বছর আগে | আপডেট: 2 ঘন্টা আগে | জাতীয়
মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৯৪ বাংলাদেশিসহ ৫৩০ অভিবাসী আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের একটি পাইকারি বাজারে বড় ধরনের অভিযান চালিয়ে ৯৪ বাংলাদেশিসহ ৫৩০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারী ৫৩০ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। গত ২ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে সেলাঙ্গর রাজ্যের সেরিকেমবাঙ্গান পাইকারি বাজারে পরিচালিত এক সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়। মালয়েশীয় সংবাদমাধ্যম দ্য স্টার এই তথ্য নিশ্চিত করেছে।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, আটককৃতদের মধ্যে ৫০৪ জন পুরুষ এবং ২৬ জন নারী রয়েছেন। এদের মধ্যে সর্বোচ্চ ২৭৭ জন মিয়ানমারের নাগরিক। এছাড়া ৯৪ জন বাংলাদেশি, ৭২ জন ভারতীয়, ৩৯ জন ইন্দোনেশীয়, ১৫ জন নেপালি, ৯ জন শ্রীলঙ্কান, ৬ জন পাকিস্তানি এবং একজন ভিয়েতনামের নাগরিক রয়েছেন।

শুক্রবার রাত ৩টা থেকে শুরু হওয়া এই দীর্ঘ অভিযান শনিবার ভোর ৬টা পর্যন্ত চলে। অভিযানের সময় দুই বাংলাদেশি ড্রেনে লুকিয়ে আত্মরক্ষার চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তারা ধরা পড়েন।

অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের কাছে বৈধ কোনো নথিপত্র আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযানে অভিবাসন বিভাগের পাশাপাশি জেনারেল অপারেশন ফোর্স, মালয়েশীয় পুলিশ, সিভিল ডিফেন্স ফোর্স এবং স্থানীয় সিটি কাউন্সিলের সদস্যরা অংশ নেন।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।