রবিবার, ১৬ আগস্ট ২০২৬

মণিরামপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজনের প্রাণহানি

2 বছর আগে | আপডেট: 1 দিন আগে | সারাদেশ
মণিরামপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজনের প্রাণহানি

যশোরের মণিরামপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় মণিরামপুর-ঝিকরগাছা সড়কের বাসুদেবপুরে এই দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

যশোরের মণিরামপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন। বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মণিরামপুর-ঝিকরগাছা সড়কের বাসুদেবপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মণিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের রাজমিস্ত্রি নূর মোহাম্মদ (৪০) এবং রঘুনাথপুর গ্রামের শ্রমিক সবুজ হোসেন (২৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মোটরসাইকেলে করে ঝিকরগাছা থেকে মণিরামপুরের দিকে যাচ্ছিলেন নূর মোহাম্মদ ও সবুজ হোসেন। পথিমধ্যে বাসুদেবপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নূর মোহাম্মদের মৃত্যু ঘটে। আশঙ্কাজনক অবস্থায় সবুজ হোসেনকে দ্রুত ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।