ভূমধ্যসাগরে নৌকাডুবি: ইতালিতে যাওয়ার পথে প্রাণ হারালেন মাদারীপুরের পাঁচ যুবক
অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মাদারীপুরের রাজৈরের পাঁচ যুবকের মৃত্যু হয়েছে, যা পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে।
অবৈধভাবে সমুদ্র পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মাদারীপুরের রাজৈর উপজেলার পাঁচ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্বজনদের হারিয়ে শোকের মাতম চলছে পুরো এলাকায়; পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস।
নিহতদের পরিবার ও এলাকাবাসী এই ঘটনার সঙ্গে জড়িত দালালদের কঠোর শাস্তি দাবি করেছেন। পাশাপাশি, সরকারি উদ্যোগে দ্রুততম সময়ের মধ্যে মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন তারা।
পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২০ ফেব্রুয়ারি লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রাকালে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু হয়।
নিহত মাদারীপুরের পাঁচ যুবক হলেন- রাজৈরের সেনদিয়া গ্রামের সজল বৈরাগী (পিতা সুনীল বৈরাগী), নয়ন বিশ্বাস (পিতা পরিতোষ বিশ্বাস), মামুন শেখ (পিতা ইউসুফ আলী), কাজি সজীব (পিতা কাজি মিজানুর) এবং কায়সার। সরকারি তথ্য অনুযায়ী, ওই নৌকায় মোট ৫৩ জন আরোহী ছিলেন, যার মধ্যে ৮ জনই বাংলাদেশি।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।