শনিবার, ১৫ আগস্ট ২০২৬

‘ফার্মের মুরগী’ বিতর্ক ঘিরে বাংলাদেশে গঠিত হলো ‘ব্রয়লার চিকেন পার্টি’

1 মাস আগে | আপডেট: 19 ঘন্টা আগে | জাতীয়

Abir

‘ফার্মের মুরগী’ বিতর্ক ঘিরে বাংলাদেশে গঠিত হলো ‘ব্রয়লার চিকেন পার্টি’

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবির আন্দোলন এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগী’ বলা নিয়ে ভাইরাল হওয়া একটি অডিওকে কেন্দ্র করে বাংলাদেশে ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে নতুন একটি রাজনৈতিক উদ্যোগের ঘোষণা দেওয়া হয়েছে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলন এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগী’ বলে উল্লেখ করা একটি ভাইরাল অডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে একটি নতুন উদ্যোগের আত্মপ্রকাশ ঘটেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি পেজ চালু করা হয়। পেজটির পরিচিতিতে স্লোগান হিসেবে ব্যবহার করা হয়েছে, “We are not insulted, We are awakened”

মঙ্গলবার বিকেল পৌনে ৫টা পর্যন্ত পেজটিতে ১ হাজার ৩ জন অনুসারী (ফলোয়ার) যুক্ত হন।

এদিকে, টানা ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা।

‘ব্রয়লার চিকেন পার্টি’ নামের ফেসবুক পেজটিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন ছবি, ভিডিও এবং পদত্যাগ দাবিসংক্রান্ত পোস্ট প্রকাশ করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে ভারতে দেশটির প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) নামে একটি অনুরূপ উদ্যোগ আলোচনায় আসে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।