শনিবার, ১৫ আগস্ট ২০২৬

পুলিশের ২৩ উচ্চপদস্থ কর্মকর্তার রদবদল

2 দিন আগে | আপডেট: 2 ঘন্টা আগে | জাতীয়
পুলিশের ২৩ উচ্চপদস্থ কর্মকর্তার রদবদল

বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ডিআইজিসহ ২৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদাসহ মোট ২৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে চারটি আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে এই রদবদলের আদেশ জারি করা হয়।

মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এসব প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের জনস্বার্থে নতুন দায়িত্বে স্থানান্তর করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্যে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং একই বিভাগের মীর মোদ্‌দাছ্‌ছের হোসেনকে রাজশাহী সারদা বিপিএতে বদলি করা হয়েছে। এছাড়া মোহাম্মদ শাহিনুর আলম খানকে ঢাকা এসবিতে, মো. রেজাউল করিমকে এপিবিএনে এবং মোহাম্মদ মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশে পদায়ন করা হয়েছে। এ ছাড়া দীপক জ্যোতি খীসাকে হাইওয়ে পুলিশে এবং মো. ছালেহ উদ্দিনকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্য একটি প্রজ্ঞাপনে কুষ্টিয়ার এসপি মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরে, গাজীপুরের এসপি মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে, সিলেটের এসপি মো. আমিরুল ইসলামকে কুষ্টিয়ায়, নারায়ণগঞ্জের এসপি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে, খুলনার এসপি মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে এবং ঢাকার পুলিশ স্টাফ কলেজের এসপি সরকার ওমর ফারুককে খুলনায় পাঠানো হয়েছে।

আরও দুটি প্রজ্ঞাপনে ডিআইজি, উপকমিশনার ও এসপিসহ মোট ১০ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদকে রংপুর রেঞ্জ ডিআইজি এবং শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারকে বরিশাল রেঞ্জ ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।