পুলিশের চাকরিপ্রার্থী সানি লিওন! উত্তর প্রদেশে চাঞ্চল্য
উত্তর প্রদেশে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ডে সানি লিওনের ছবি ও নাম দেখা গেছে, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
বলিউড তারকা সানি লিওনকে নিয়ে নতুন করে আলোচনার জন্ম হয়েছে। এবার উত্তর প্রদেশে পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষার অ্যাডমিট কার্ডে তার নাম ও ছবি পাওয়া গেছে, যা ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
উত্তর প্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে সানি লিওনের নামে আবেদন জমা পড়েছিল। বোর্ড থেকে তার ছবিসহ প্রবেশপত্রও ইস্যু করা হয়, যা দেখে রীতিমতো বিভ্রান্তিতে পড়েন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানা গেছে, ১৭ ফেব্রুয়ারি কনৌজের শ্রীমতী সোনেশ্রী মেমোরিয়াল গার্লস কলেজে ছিল পরীক্ষার কেন্দ্র। আবেদনপত্রে যে মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে সেটি উত্তর প্রদেশের মাহোবার, কিন্তু ঠিকানা দেওয়া হয়েছিল মুম্বাইয়ের।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই অ্যাডমিট কার্ডের বিপরীতে কোনো পরীক্ষার্থী কেন্দ্রে হাজির হননি। প্রাথমিক তদন্তে এটি একটি ভুয়া আবেদন হিসেবে শনাক্ত হয়েছে। সাইবার সেলের মাধ্যমে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং যার নামে আবেদনটি করা হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
উল্লেখ্য, উত্তর প্রদেশে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে শনিবার অন্তত ১২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুরো বিষয়টি নিয়ে জোর তদন্ত চলছে।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।