শনিবার, ১৫ আগস্ট ২০২৬

মেহেরপুরে বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় বোমাসদৃশ বস্তু উদ্ধার

2 ঘন্টা আগে | আপডেট: 57 মিনিট আগে | সারাদেশ
মেহেরপুরে বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুর পৌর শহরের দুটি পৃথক স্থান থেকে বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় বোমার মতো দেখতে দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

মেহেরপুর পৌর এলাকায় বৈদ্যুতিক লাইনের সাথে ঝুলন্ত অবস্থায় দুটি বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয় ভবনের সামনে এবং কোর্ট মোড় এলাকায় আলাদা দুটি স্থান থেকে বস্তুগুলো উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, উদ্ধারকৃত বস্তুগুলো সতর্কতার সাথে পানিভর্তি বালতিতে রেখে থানায় নিয়ে আসা হয়েছে। দেখতে এগুলো অনেকটা অটোরিকশার সাউন্ড বক্সের মতো মনে হলেও, এর ভেতরে কোনো বিস্ফোরক আছে কি না তা যাচাই করার জন্য পরীক্ষা চালানো হবে।

নিরাপত্তা নিশ্চিত করতে শহরের প্রধান প্রধান পয়েন্টগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।