শনিবার, ১৫ আগস্ট ২০২৬

রায়হান রাফীর ভৌতিক সিনেমা ‘আন্ধার’ নিয়ে বড় আপডেট

3 ঘন্টা আগে | আপডেট: 1 ঘন্টা আগে | লাইফস্টাইল
রায়হান রাফীর ভৌতিক সিনেমা ‘আন্ধার’ নিয়ে বড় আপডেট

রায়হান রাফীর আলোচিত ভৌতিক সিনেমা ‘আন্ধার’-এর আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা এলো নতুন পোস্টার প্রকাশের মাধ্যমে। বর্তমানে মুম্বাইয়ে ছবিটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

ঢালিউডের হরর ঘরানার অন্যতম বড় প্রজেক্ট হিসেবে পরিচিত রায়হান রাফীর সিনেমা ‘আন্ধার’। নির্মাণের ঘোষণা আসার পর থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে প্রবল কৌতূহল লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নির্মাতা এবার সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রার বার্তা দিলেন।

গত ২৬ জুলাই, রবিবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে ‘আন্ধার’-এর একটি কনসেপ্ট পোস্টার শেয়ার করেছেন রায়হান রাফী। সেখানে তিনি লিখেছেন, এতদিন তারা আড়ালে থেকে কাজ করেছেন এবং দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছেন। এখন সব অন্ধকার কাটিয়ে সিনেমাটি আলোর পথে হাঁটছে। তিনি দর্শকদের সমর্থন চেয়ে এই নতুন যাত্রার ঘোষণা দেন।

পোস্টারে দেখা যায়, রাতের ঘুটঘুটে অন্ধকারে একটি নির্জন রাস্তার ধারের ছোট্ট দোকানে জ্বলছে আলো, পাশে রাখা একটি হলুদ জিপ। পোস্টারে বড় করে লেখা হয়েছে ‘ANDHAR’ এবং তার নিচে ‘THE JOURNEY BEGINS’ বার্তাটি যুক্ত করা হয়েছে। এই ঘোষণার পরপরই অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে, অনেকে টিজার দেখার আগ্রহ প্রকাশ করেছেন।

গত বছর সিনেমাটির ঘোষণা দেওয়া হয় এবং ২০২৬ সালে মুক্তির পরিকল্পনা করা হয়। বর্তমানে মুম্বাইয়ের একটি নামকরা স্টুডিওতে সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে, যেখানে নির্মাতা রাফী এবং আদনান আদিব খান উপস্থিত আছেন। সিনেমাটির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

সূত্র বলছে, খুব দ্রুতই মুক্তির চূড়ান্ত তারিখ জানানো হবে এবং চলতি বছরের শেষের দিকেই সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার সম্ভাবনা রয়েছে। শাকিব চৌধুরী ও বেজবাবা সুমনের গবেষণা ও রেডিও শো ‘ভৌতিস্ট’-এর অভিজ্ঞতায় গড়ে উঠেছে এই ছবির চিত্রনাট্য, যেখানে আদনান আদিব খানও যুক্ত ছিলেন।

‘আন্ধার’-এ সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিনের মতো তারকাদের দেখা যাবে। এছাড়া এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় প্রথমবার হাজির হচ্ছেন ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতি।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।