শনিবার, ১৫ আগস্ট ২০২৬

পুলিশ এফসিকে উড়িয়ে জয়ে ফিরেছে বসুন্ধরা কিংস

2 বছর আগে | আপডেট: 2 ঘন্টা আগে | খেলা
পুলিশ এফসিকে উড়িয়ে জয়ে ফিরেছে বসুন্ধরা কিংস

মোহামেডানের কাছে হারের পর পুলিশ এফসিকে হারিয়ে লিগ পয়েন্ট টেবিলে নিজেদের আধিপত্য বজায় রাখল বসুন্ধরা কিংস।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

মোহামেডানের কাছে হেরে কিংস অ্যারেনায় দীর্ঘ অপরাজেয় থাকার রেকর্ড ভেঙেছিল বসুন্ধরা কিংস। তবে সেই হারের ধাক্কা সামলে দ্রুতই ছন্দ ফিরে পেয়েছে অস্কার ব্রুজনের দল। শনিবার (১০ ফেব্রুয়ারি) ময়মনসিংহে অনুষ্ঠিত ম্যাচে পুলিশ এফসিকে ৩-০ গোলে পরাজিত করেছে তারা। এই জয়ের ফলে ১৮ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের শীর্ষস্থান সুসংহত করেছে দলটি, আর ১৫ পয়েন্ট নিয়ে মোহামেডান রয়েছে দ্বিতীয় অবস্থানে।

ম্যাচের প্রথমার্ধেই গোল উৎসব করে কিংস। মাত্র ষষ্ঠ মিনিটেই মিগেল ফিগেইরার গোলে এগিয়ে যায় তারা। ডিফেন্স চেরা লং বল থেকে বাঁ পায়ের নিখুঁত শটে তিনি লক্ষ্যভেদ করেন। এরপর ২১ মিনিটে রবসনের পাস থেকে বক্সে ঢুকে দুর্দান্ত প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন রাকিব হোসেন। ৩৮ মিনিটে রবসনের সহায়তায় আসরর গফুরভ আরও একটি গোল করলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধে কিংস আক্রমণে ধার বজায় রাখলেও গোলের সংখ্যা বাড়াতে পারেনি। অন্যদিকে, পুলিশ এফসি মূলত রক্ষণভাগ সামলাতেই ব্যস্ত ছিল। ম্যাচজুড়ে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে আসরর গফুরভ ম্যাচসেরার স্বীকৃতি লাভ করেন।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।