বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

পিরোজপুর আদালত চত্বর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি, আটক ১

2 বছর আগে | আপডেট: 1 দিন আগে | জাতীয়
পিরোজপুর আদালত চত্বর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি, আটক ১

পিরোজপুর আদালতে মাদক মামলায় হাজিরা দিতে এসে পুলিশের মোটরসাইকেল চুরির ঘটনায় ফয়সাল শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

পিরোজপুর আদালতে একটি মাদক মামলায় হাজিরা দিতে এসে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ফয়সাল শেখ নামের এক যুবক আদালত চত্বর থেকে কৌশলে ওই মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশি তৎপরতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত ৩২ বছর বয়সী ফয়সাল শেখ পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকার ফারুখ শেখের সন্তান।

পুলিশ সুপার জানান, গত ১৮ জানুয়ারি ফয়সাল আদালতে হাজিরা শেষে বের হওয়ার সময় পুলিশ কনস্টেবল মেহেদী হাসানের মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। সিসিটিভি ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে পুলিশ তাকে শনাক্ত করে। শনিবার সকালে শহরের ছোট খলিশাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার মূলগ্রাম থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।