বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

পশ্চিম এশিয়ার সংকট নিয়ে নেতানিয়াহুর সঙ্গে মোদির ফোনালাপ

6 দিন আগে | আপডেট: 1 দিন আগে | বিশ্ব
পশ্চিম এশিয়ার সংকট নিয়ে নেতানিয়াহুর সঙ্গে মোদির ফোনালাপ

পশ্চিম এশিয়ার চলমান উত্তপ্ত পরিস্থিতি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ফোনালাপে পশ্চিম এশিয়ার চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টের মাধ্যমে মোদি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভারত ও ইসরায়েলের মধ্যকার কৌশলগত সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে ইতিবাচক পর্যালোচনা হয়েছে। দুই নেতাই দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে একমত পোষণ করেন।

উল্লেখ্য, এর আগে ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষভাগে ইসরায়েল সফর করেন নরেন্দ্র মোদি। সেই সফরের পরপরই ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হলে মোদির ওই সফরের সময় নিয়ে রাজনৈতিক মহলে নানা সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছিল।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।