বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

দ্বাদশ জাতীয় সংসদে নতুন হুইপ হিসেবে মাশরাফিসহ ৫ জনের নিয়োগ

2 বছর আগে | আপডেট: 1 দিন আগে | জাতীয়
দ্বাদশ জাতীয় সংসদে নতুন হুইপ হিসেবে মাশরাফিসহ ৫ জনের নিয়োগ

দ্বাদশ জাতীয় সংসদে চিফ হুইপ ও হুইপ নিয়োগ দিয়েছে সরকার। নতুন হুইপদের তালিকায় যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী মাশরাফি বিন মুর্তজাসহ মোট পাঁচজন সংসদ সদস্যকে সরকার দলীয় হুইপ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রথম প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত নূর-ই-আলম চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করেছেন।

দ্বিতীয় প্রজ্ঞাপনে মাশরাফি বিন মুর্তজাসহ পাঁচজনকে হুইপ হিসেবে দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে। এই তালিকায় থাকা অন্য চারজন হলেন—দিনাজপুর-৩ আসনের ইকবালুর রহিম, জয়পুরহাট-২ আসনের আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নারায়ণগঞ্জ-২ আসনের মো. নজরুল ইসলাম বাবু এবং কক্সবাজার-৩ আসনের সাইমুম সরওয়ার কমল।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।