শনিবার, ১৫ আগস্ট ২০২৬

দেশ ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের

2 বছর আগে | আপডেট: 5 ঘন্টা আগে | রাজনীতি
দেশ ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের

বিএনপি 'দেশ বাঁচাও' আন্দোলনের নামে রাষ্ট্র ধ্বংসের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন যে, 'দেশ বাঁচাও' আন্দোলনের আড়ালে বিএনপি রাষ্ট্রকে অস্থিতিশীল ও ধ্বংস করার নীল নকশা বাস্তবায়ন করছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের আরও বলেন, বিরোধী দল বিশেষ করে বিএনপি নিয়মিতভাবে অসত্য তথ্য ও গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার নোংরা রাজনীতিতে লিপ্ত। কারাবন্দিদের মৃত্যু নিয়ে বিএনপির দাবি প্রসঙ্গে তিনি বলেন, জেলখানায় বন্দিদের মৃত্যু স্বাভাবিক হতে পারে, কিন্তু বিএনপি এটিকে পুঁজি করে মিথ্যাচার করছে। তারা ১৩ জনের মৃত্যুর কথা বলে যে অভিযোগ তুলছে, তার সত্যতা প্রমাণের জন্য তাদের তালিকা প্রকাশ করার চ্যালেঞ্জ জানান তিনি।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।