রবিবার, ১৬ আগস্ট ২০২৬

দীর্ঘ ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

1 দিন আগে | আপডেট: 1 ঘন্টা আগে | লাইফস্টাইল
দীর্ঘ ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

দীর্ঘ ১৫ মাস লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরছেন জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

দীর্ঘ ১৫ মাস যুক্তরাজ্যে চিকিৎসাধীন থাকার পর দেশে প্রত্যাবর্তন করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের পুরোধা ইলিয়াস কাঞ্চন।

নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে অভিনেতা ঢাকায় পৌঁছাবেন। রোববার গভীর রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি তার মেয়ে ও জামাতার সঙ্গে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন।

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে ব্রেন টিউমার ধরা পড়ার পর থেকে লন্ডনে চিকিৎসাধীন ছিলেন ইলিয়াস কাঞ্চন। আগস্ট মাসে তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হলেও টিউমারের পুরোটা অপসারণ করা সম্ভব হয়নি এবং পরবর্তীতে চিকিৎসকরা তার ব্রেন ক্যানসার শনাক্ত করেন। প্রায় ১০০টির মতো কেমোথেরাপি ও দীর্ঘমেয়াদী ওরাল থেরাপির মধ্য দিয়ে গিয়েছেন এই অভিনেতা।

লিটন এরশাদ আরও জানান, দীর্ঘ সময় প্রবাসে থাকায় মানসিকভাবে ক্লান্ত ইলিয়াস কাঞ্চন দেশে ফেরার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন। গত ৩০ জুলাই তার তৃতীয় ধাপের থেরাপি শেষ হয়েছে। শারীরিক অবস্থা পুরোপুরি স্থিতিশীল না হলেও কিছুটা বিরতি নিতেই তিনি কয়েকদিনের জন্য দেশে আসছেন। আগামী ৭ থেকে ১০ দিন দেশে কাটিয়ে পুনরায় চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে ফিরতে হবে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।