শনিবার, ১৫ আগস্ট ২০২৬

টাঙ্গাইলে বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতা সম্পন্ন

2 বছর আগে | আপডেট: 2 ঘন্টা আগে | জাতীয়
টাঙ্গাইলে বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতা সম্পন্ন

টাঙ্গাইলের পাহাড়কাঞ্চনপুর বিমান বাহিনী ঘাঁটিতে বাংলাদেশ বিমান বাহিনীর দুই দিনব্যাপী আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতা শেষ হয়েছে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

টাঙ্গাইলের পাহাড়কাঞ্চনপুর বিমান বাহিনী ঘাঁটিতে বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতার সমাপ্তি টানা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার ইতি ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় ৭৫৯ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হয়েছে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক। অন্যদিকে, ৭৫৬ পয়েন্ট নিয়ে রানার আপ হয়েছে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মো. জাহিদুল সাইদ।

পুরস্কার বিতরণী পর্বে ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি পাহাড়কাঞ্চনপুর ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার কমডোর মো. মঞ্জুর কবীর ভূঁইয়া এই প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন। দুই দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় বিমান বাহিনীর মোট সাতটি দল অংশ নেয়।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।