শনিবার, ১৫ আগস্ট ২০২৬

জয়হীন কাটলো ব্রাদার্সের প্রথম লেগ

2 বছর আগে | আপডেট: 1 ঘন্টা আগে | খেলা
জয়হীন কাটলো ব্রাদার্সের প্রথম লেগ

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম পর্ব শেষে জয়হীন অবস্থায় রেলিগেশন জোনে আটকে আছে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম পর্বের সমাপ্তি ঘটেছে। শনিবার, ২৪ ফেব্রুয়ারি লিগের শেষ রাউন্ডের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ এফসি ও ফর্টিস এফসি। তবে পুরো প্রথম পর্বে জয়হীন থেকে রেলিগেশন ঝুঁকির মুখে পড়েছে রহমতগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন। রহমতগঞ্জের সংগ্রহ ৭ পয়েন্ট, আর ব্রাদার্সের অর্জন মাত্র ৩ পয়েন্ট।

রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে পুলিশ এফসি ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ব্রাদার্সকে। রাহুল হোসেনের গোলে ব্রাদার্স শুরুতে এগিয়ে গেলেও প্রথমার্ধের ইনজুরি সময়ে সৈয়দ শাহ কাজেম কিরমানি সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে কলম্বিয়ান তারকা এলদিস গার্সিয়া হ্যাটট্রিক পূর্ণ করলে বড় জয় নিশ্চিত হয় পুলিশ এফসির। এটি ছিল লিগে পুলিশ এফসির তৃতীয় জয়।

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অপর ম্যাচে ফর্টিস এফসি ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৭৭ মিনিটে ক্রিস্টিয়ান ভ্যালেরির ফ্রি কিক থেকে লাওয়াল মুরিতালার গায়ে লেগে বল জালে জড়ায়। এর পাঁচ মিনিট পর ওমার সারের গোলে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করে ফর্টিস।

লিগের প্রথম পর্ব শেষে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। ১৭ পয়েন্ট নিয়ে মোহামেডান দ্বিতীয় ও ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আবাহনী। ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ফর্টিস, ১০ পয়েন্ট নিয়ে পুলিশ সপ্তম এবং গোল পার্থক্যে অষ্টম স্থানে চট্টগ্রাম আবাহনী। লিগের তলানিতে থাকা রহমতগঞ্জ ৭ পয়েন্ট এবং ব্রাদার্স ইউনিয়ন মাত্র ৩ পয়েন্ট নিয়ে রেলিগেশন জোনে রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।