চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন ড. খন্দকার মোশাররফ
দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে আগামী কয়েক মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরেছেন বিএনপির নীতিনির্ধারণী ফোরামের সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। বর্তমানে শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকরা তাকে আগামী চার থেকে ছয় মাস সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। মস্তিষ্কে অস্ত্রোপচার হওয়ার কারণে ডাক্তাররা তাকে পরবর্তী চার মাস জনসমাগম এড়িয়ে চলতে এবং বাইরের কারো সঙ্গে দেখা না করার কঠোর নির্দেশনা দিয়েছেন। এখন তিনি গুলশানের নিজ বাসভবনে বিশ্রাম নেবেন।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ২১ জানুয়ারি তাকে পরিবারের সদস্যরা সিঙ্গাপুরে নিয়ে যান।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।