শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

গুজরাটে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮, হাসপাতালে ৯

3 সপ্তাহ আগে | আপডেট: 23 ঘন্টা আগে | বিশ্ব

Administrator

গুজরাটে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮, হাসপাতালে ৯

একটি অবৈধ আতশবাজি কারখানার বিস্ফোরণে গুজরাটে ৮ জন নিহত এবং ৯ জন গুরুতর আহত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের জন্য ত্রাণ ঘোষণা করেছেন।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

ভারতের গুজরাটে একটি অবৈধ আতশবাজি কারখানায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন নিহত এবং নয়জন মারাত্মকভাবে আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৮ জুলাই) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। আহমেদাবাদের ভাস্ত্রাল এলাকার ওই কারখানায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

ফ্রান্সকে উড়িয়ে বিশ্বকাপের তৃতীয় ইংল্যান্ড

পুলিশ জানায়, ‘ট্যালেন্ট ফায়ারওয়ার্কস’ নামের কারখানাটির লাইসেন্স আগেই বাতিল করা হয়েছিল। এরপরও স্থানীয় একটি খামারে গোপনে ও সম্পূর্ণ বেআইনিভাবে এটি চালানো হচ্ছিল।

বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও আরএএফের সদস্যরা উদ্ধার কাজে নামেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মণিনগরের সিভিল ও এলজি হাসপাতালে পাঠানো হয়েছে।

মেসিকে ছাড়িয়ে এমবাপের নতুন বিশ্বরেকর্ড

এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

প্রধানমন্ত্রী মোদি নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল (PMNRF) থেকে ২ লাখ রুপি করে সহায়তার ঘোষণা দেন। একই সাথে আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।

ইংল্যান্ডের বিপক্ষে ৪ গোল হজম করে বিরতিতে ফ্রান্স

সূত্র: এনডিটিভি

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।