বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

গত পাঁচ বছরের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধস

2 দিন আগে | আপডেট: 1 ঘন্টা আগে | জাতীয়
গত পাঁচ বছরের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধস

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সেই সাথে পাসের হারেও দেখা দিয়েছে বড় ধরনের অবনমন।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা গত পাঁচ বছরের তুলনায় সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। ২০২২ সাল থেকে ধারাবাহিকভাবে এই সংখ্যা কমছে, যা এবার ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জনে গিয়ে ঠেকেছে।

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। পরবর্তীতে ২০২৩ সালে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন, ২০২৪ সালে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন এবং ২০২৫ সালে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছিল। সেই ধারাবাহিকতায় এবার এই সংখ্যা আরও হ্রাস পেয়েছে।

ফলাফলে পাসের হারেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এবার সারাদেশে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত বছরের ৬৮ দশমিক ৪৫ শতাংশের তুলনায় বেশ কম।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর ক্ষেত্রেও একই চিত্র লক্ষ্য করা গেছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৪ দশমিক ০৫ শতাংশ, যা গত বছর ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ, এক বছরের ব্যবধানে এই বোর্ডগুলোতে পাসের হার ৩ দশমিক ৯৯ শতাংশ কমেছে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।