খারকিভে রুশ ড্রোন হামলায় তিন শিশুসহ ৭ জনের প্রাণহানি
ইউক্রেনের খারকিভ শহরে রাশিয়ার শাহেদ ড্রোন হামলায় তিন শিশুসহ সাতজন নিহত হয়েছেন। শুক্রবার রাতের এই হামলায় হতাহতের ঘটনা ঘটে।
ইউক্রেনের খারকিভ শহরে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় তিন শিশুসহ মোট সাতজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন।
শনিবার (১০ ফেব্রুয়ারি) খারকিভ অঞ্চলের প্রশাসনিক প্রধান ওলে সিনেগুভব জানান, শুক্রবার দিবাগত রাতে শাহেদ ড্রোন ব্যবহার করে শহরটিতে এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে সাত বছর, চার বছর ও ছয় মাস বয়সী তিনটি শিশু রয়েছে।
এদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ইউক্রেনের ড্রোন রাশিয়ার ক্রাসনোদর অঞ্চলের দুটি তেল শোধনাগারে আঘাত হানে। এতে শোধনাগারগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।
রুশ কর্তৃপক্ষের তথ্যমতে, ইলস্কি রিফাইনারিতে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে।
ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তাদের ড্রোন ক্রাসনোদরের অপর একটি তেল শোধনাগারেও আঘাত করেছে, তবে সেখানে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।