শনিবার, ১৫ আগস্ট ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে বিদ্যুৎ অবকাঠামো শক্তিশালী করছে চীন

23 ঘন্টা আগে | আপডেট: 6 মিনিট আগে | বিশ্ব
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে বিদ্যুৎ অবকাঠামো শক্তিশালী করছে চীন

কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান চাহিদার সাথে পাল্লা দিতে চীন সরকার তাদের বিদ্যুৎ গ্রিড আধুনিকায়নে বিশাল বিনিয়োগের পরিকল্পনা করেছে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের ফলে বিদ্যুৎ সরবরাহের ওপর যে বাড়তি চাপ তৈরি হয়েছে, তা সামাল দিতে চীন সরকার তাদের বিদ্যুৎ গ্রিড আধুনিকায়ন ও বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দিচ্ছে।

চীনের কুয়াংতোং প্রদেশের শাওকুয়ান ক্লাস্টার হলো দেশটির শীর্ষ ১০টি জাতীয় তথ্যকেন্দ্রের অন্যতম। এখানে ব্যবহৃত বুদ্ধিমান গণনা ক্যাবিনেটগুলো এআই মডেলের মূল চালিকাশক্তি। প্রতিটি ক্যাবিনেট পূর্ণ ক্ষমতায় সচল থাকলে দিনে প্রায় ২৪০ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ খরচ করে, যা একটি সাধারণ পরিবারের মাসিক বিদ্যুৎ ব্যবহারের সমান। এছাড়া তথ্যকেন্দ্রের তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্যও প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়।

তথ্য বলছে, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে দেশজুড়ে গণনা কেন্দ্রগুলোর বিদ্যুৎ ব্যবহারের হার ১৮.১ শতাংশ বেড়েছে। যেখানে সাধারণ গৃহস্থালি ও ব্যবসায়িক খাতে এই বৃদ্ধির হার মাত্র ৫.২ শতাংশ।

জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন গত ৩১ জুলাই জানিয়েছে, ২০২৬ থেকে ২০৩০ সালের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার অধীনে একটি জাতীয় সমন্বিত গণনাশক্তি নেটওয়ার্ক তৈরিতে ৪ ট্রিলিয়ন ইউয়ান বা প্রায় ৫৯৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে।

এই উদ্যোগের ফলে বিভিন্ন অঞ্চলের গণনাক্ষমতা ও সম্পদগুলোকে একটি সুসংগঠিত নেটওয়ার্কের আওতায় আনা সম্ভব হবে, যা জাতীয় পর্যায়ে শিল্প খাতের প্রযুক্তিগত সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।