রবিবার, ১৬ আগস্ট ২০২৬

কনসার্টে অরিজিৎ সিংয়ের দিকে পোশাক ছুড়ে মারলেন নারী ভক্ত!

2 বছর আগে | আপডেট: 3 ঘন্টা আগে | লাইফস্টাইল
কনসার্টে অরিজিৎ সিংয়ের দিকে পোশাক ছুড়ে মারলেন নারী ভক্ত!

নেপালের একটি কনসার্টে অরিজিৎ সিংয়ের দিকে পোশাক ছুড়ে মারলেন এক নারী ভক্ত। তবে গায়ক বিব্রত না হয়ে সেই পোশাকে অটোগ্রাফ দিয়েছেন।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের গানের জাদুতে মুগ্ধ হননি এমন শ্রোতা কমই আছে। সুরের জাদুকর যখন মঞ্চ মাতান, তখন ভক্তদের উন্মাদনা থাকে তুঙ্গে। তবে সম্প্রতি নেপালে আয়োজিত এক কনসার্টে ঘটা একটি ঘটনা সবাইকে অবাক করেছে। লাইভ পারফরম্যান্সের সময় এক নারী ভক্ত নিজের পরিহিত পোশাক খুলে গায়কের দিকে ছুড়ে মারেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, কনসার্টে ভক্তদের আনা বিভিন্ন সামগ্রী যেমন—ডায়েরি, খাতা ও গিটারে অটোগ্রাফ দিতে ব্যস্ত ছিলেন অরিজিৎ। ঠিক সেই মুহূর্তেই মঞ্চে উড়ে আসে ওই নারীর ট্যাংক টপ। প্রথমে বিষয়টি গায়কের নজরে না এলেও, পরে তিনি তা খেয়াল করেন। তবে বিব্রত না হয়ে অরিজিৎ অত্যন্ত সহমর্মিতার সঙ্গে পোশাকটি তুলে নিয়ে তাতে নিজের স্বাক্ষর করে দেন।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এমন অভূতপূর্ব কাণ্ড দেখে খোদ গায়ক নিজেও বেশ অবাক হয়েছিলেন। তার শান্ত ও সাবলীল প্রতিক্রিয়ার প্রশংসা করছেন নেটিজেনরা।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।