রবিবার, ১৬ আগস্ট ২০২৬

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার

2 দিন আগে | আপডেট: 1 ঘন্টা আগে | সারাদেশ
কক্সবাজারে আবাসিক হোটেল থেকে পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে টেকনাফ হাইওয়ে পুলিশের এক কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

কক্সবাজারের বাস টার্মিনাল সংলগ্ন 'ঢাকা হোটেল' থেকে আতাউল কবির নামে এক পুলিশ কনস্টেবলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় হোটেলটির ৪০১ নম্বর কক্ষে তার নিথর দেহ পাওয়া যায়।

নিহত আতাউল কবির পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বাসিন্দা। তিনি টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত ছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই পুলিশ সদস্য হোটেলে চেক-ইন করেন। শুক্রবার তার সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।