এনসিপির জরুরি সংবাদ সম্মেলন বিকেলে
Administrator
জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। আজ দুপুরে দলটির দপ্…
জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। আজ দুপুরে দলটির দপ্তর থেকে পাঠানো এক জরুরি বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এই জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির শীর্ষ সারির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এদের মধ্যে রয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
এছাড়া সংবাদ সম্মেলনে আরও উপস্থিত থাকবেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ এবং এনসিপির বিভিন্ন বিভাগীয় সাংগঠনিক সম্পাদকবৃন্দ। তবে কী কারণে হুট করে এই জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে, সে বিষয়ে দলটির বার্তায় সুনির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।