আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমানোর সিদ্ধান্তে বিলম্বের আভাস পাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী হয়েছে। মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর বিষয়ে দীর্ঘসূত্রতার ইঙ্গিত দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে, যার প্রভাবে তেলের দরপতন ঘটেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১.৩৫ ডলার বা ১.৬ শতাংশ হ্রাস পেয়ে প্রতি ব্যারেল ৮২.৩২ ডলারে লেনদেন হয়েছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১.৩৫ ডলার বা ১.৭ শতাংশ কমে ৭৭.২৬ ডলারে নেমে এসেছে।
মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বৃহস্পতিবার জানিয়েছেন, নীতি-নির্ধারকরা সুদের হার হ্রাসের সিদ্ধান্ত নিতে আরও দুই মাস সময় নিতে পারেন। এই বিলম্বের ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হতে পারে এবং জ্বালানির বৈশ্বিক চাহিদা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অবশ্য বাজার বিশ্লেষকদের একাংশের মতে, চড়া সুদের হারের মধ্যেও জ্বালানি তেলের বর্তমান দাম তুলনামূলকভাবে বেশ চড়া।
এদিকে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের দুই বছর পূর্তিতে রাশিয়ার পাঁচ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। সূত্র: রয়টার্স।
মন্তব্য (0)
মন্তব্য নীতিএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।