শনিবার, ১৫ আগস্ট ২০২৬

অমর একুশে বইমেলায় নাজনীন তৌহিদের দুই নতুন বই

2 বছর আগে | আপডেট: 57 মিনিট আগে | জাতীয়
অমর একুশে বইমেলায় নাজনীন তৌহিদের দুই নতুন বই

অমর একুশে বইমেলা ২০২৪-এ কবি ও কথাসাহিত্যিক নাজনীন তৌহিদের দুটি নতুন বই প্রকাশিত হয়েছে। ভিন্নমাত্রা প্রকাশনী থেকে আসা বইগুলো সোহরাওয়ার্দী উদ্যানের ৪০ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

অমর একুশে বইমেলা ২০২৪-এ পাঠক ও পাঠিকাদের জন্য নতুন দুটি বই নিয়ে হাজির হয়েছেন লেখক নাজনীন তৌহিদ। এবারের মেলায় তার একটি গল্পগ্রন্থ এবং একটি শিশুতোষ গ্রন্থ প্রকাশিত হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণের ৪০ নম্বর স্টলে বইগুলো পাওয়া যাচ্ছে।

নাজনীন তৌহিদের লেখা গল্পগ্রন্থের নাম ‘গল্পেরা কথা বলে জোনাকির সাথে’ এবং শিশুদের জন্য লেখা বইটির শিরোনাম ‘দুষ্টু বাঘ ও দুঃখী ছানাপোনার গল্প’। বই দুটির প্রচ্ছদ এঁকেছেন বিশিষ্ট চিত্রশিল্পী আসলাম আলি এবং প্রকাশ করেছে ভিন্নমাত্রা প্রকাশনী।

সাহিত্যিক হিসেবে নাজনীন তৌহিদ বহুমুখী প্রতিভার অধিকারী। কবিতা, ছোটগল্প, উপন্যাস, ভ্রমণকাহিনি, নাটক, রম্য রচনা ও রান্নার রেসিপিসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তার সরব উপস্থিতি রয়েছে। লেখালেখির পাশাপাশি তিনি একজন দক্ষ আবৃত্তিকার ও চিত্রশিল্পী হিসেবেও পরিচিত।

উল্লেখ্য, এবারের নতুন বই ছাড়াও ভিন্নমাত্রার ৪০ নম্বর স্টলে তার আগের লেখা বেশ কিছু বই পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে ভ্রমণকাহিনি ‘শাল পিয়ালের বনে’, উপন্যাস ‘লাল বড়ুজান’ ও ‘কয়েদী নাম্বার ৬৬৬৬’, গল্পগ্রন্থ ‘ঠিকানা কোথায়’ ও ‘জন্ম থেকে জ্বলছি’, কাব্যগ্রন্থ ‘পিঞ্জর’ এবং শিশু-কিশোরদের জন্য ‘গল্পের ঝুড়ি’, ‘গপ্প সপ্প’, ‘ভূতো মামা’ সিরিজ ও চাইনিজ রান্নার বই।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।