রবিবার, ১৬ আগস্ট ২০২৬

রাজবাড়ীতে অবৈধ ইটভাটায় ১৩ লাখ টাকা জরিমানা

2 বছর আগে | আপডেট: 48 মিনিট আগে | সারাদেশ
রাজবাড়ীতে অবৈধ ইটভাটায় ১৩ লাখ টাকা জরিমানা

রাজবাড়ীতে পরিবেশগত ছাড়পত্রহীন সাতটি ইটভাটায় অভিযান চালিয়ে ১৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার সদর উপজেলার বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সর্বশেষ সব খবরের জন্য দৈনিক খবর সংযোগের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

রাজবাড়ীতে আইন অমান্য করে এবং পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ইট পোড়ানোর দায়ে সাতটি ইটভাটাকে ১৩ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ও বসন্তপুর ইউনিয়নে পরিচালিত বিশেষ অভিযানে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

অভিযানটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার। তার সাথে ছিলেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের উপপরিচালক মো. সাঈদ আনোয়ার।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৯ ভঙ্গের দায়ে বিভিন্ন ইটভাটাকে জরিমানা করা হয়। এর মধ্যে এ কে এম ব্রিকসকে ১ লাখ টাকা এবং এ বি সি ব্রিকস, এ অ্যান্ড বি ব্রিকস, আর অ্যান্ড ডি ব্রিকস, এফ এ বি ব্রিকস, আর এ এস ব্রিকস ও সনি ব্রিকস—প্রতিটিকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযানে ভাটা মালিকদের মাটি ও কাঠ ব্যবহার থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযান চলাকালে ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিপু সুলতান, মো. জাহিদ হাসানসহ অন্যান্য কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে পুলিশ, র‍্যাব-১০, ফায়ার সার্ভিস ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহায়তা করেন।

পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর কার্যালয়ের উপপরিচালক মো. সাঈদ আনোয়ার জানান, পরিবেশ দূষণ কমাতে মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ১০০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ চলমান থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য নীতি

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।